ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন করা হয়। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।


সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কথা হয়। অনুষ্ঠানে উপস্থিত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।


ads
ads
ads

Our Facebook Page

↑